মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট সংকটে ভোগান্তি

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফট সংকট চরম আকার ধারণ করেছে। ৮ তলা বিশিষ্ট এই সরকারি হাসপাতালে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীদের যাতায়াতের জন্য রয়েছে মাত্র দুটি লিফট। এর মধ্যে একটি লিফট দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে, আর যে লিফটটি সচল রয়েছে সেটিও প্রায়ই বন্ধ হয়ে যায়। ফলে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, বৃদ্ধ, শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য লিফট সংকট ভয়াবহ সমস্যা তৈরি করেছে। স্ট্রেচার বা হুইলচেয়ারে করে রোগী বহন করতে গিয়ে স্বজন ও কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় রোগীকে কোলে করে কিংবা সিঁড়ি বেয়ে একাধিক তলা উঠানামা করাতে হচ্ছে, যা রোগীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুটি লিফটের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে যে লিফটটি চালু রয়েছে, সেটিও নির্দিষ্ট সময় পরপর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। কখনো বিদ্যুৎ সমস্যার অজুহাত, কখনো যান্ত্রিক ত্রুটির কথা বলে লিফট বন্ধ রাখা হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-হাসপাতালে লিফট পরিচালনার জন্য দুইজন অপারেটর পদে কর্মচারী নিয়োজিত থাকলেও তারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। অভিযোগ রয়েছে, ওই দুই অপারেটর দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন না করলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন। ফলে লিফট পরিচালনা ও তদারকির দায়িত্ব কার্যত অনুপস্থিত। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, “অপারেটর না থাকায় লিফটের নিয়মিত তদারকি হয় না। এতে যান্ত্রিক সমস্যা আরও বাড়ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালে এসে চিকিৎসার জন্যই কষ্টে আছি, তার ওপর এই লিফট সমস্যায় ভোগান্তি চরমে। সরকারি হাসপাতালে এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com