মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচনী প্রচারণায় বাঁধা মধ্যরাতে থানায় অভিযোগ দিলেন তাহেরী

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–-মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি চুনারুঘাট থানায় গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ জানান।
পরে থানার সামনে সাংবাদিকদের তাহেরী বলেন, তার দুই কর্মী চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাইক দিয়ে মোমবাতি প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নেন। একই সঙ্গে ওই এলাকায় আবার প্রচারণা চালালে হত্যা করা হবে বলেও হুমকি দেন।
তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্খা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মো. গিয়াস উদ্দিন তাহেরীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তাহেরীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বিএনপির এসএম ফয়সল (ধানের শীষ), খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি), ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), বাসদের মো. মুজিবুর রহমান (মই), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), মুসলিম লীগের শাহ মো. আল আমিন (হারিকেন), স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ও এস এ সাজন (ফুটবল)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com