সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে এন.এইচ. জাহেদ একাডেমিতে পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শীতকালীন আমেজকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বানিয়াচংয়ের এন.এইচ. জাহেদ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘পিঠা উৎসব ২০২৬’ পালিত হয়েছে। দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব ও দেশীয় সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন পরিলক্ষিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ডা. সাখাওয়াত হাসান জীবন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমির প্রধান শিক্ষক সাইদুর রহমান খানের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ২১টি আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে সাজানো ছিল ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, দুধচিতইসহ প্রায় ১২০ পদের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী সব পিঠা। শিক্ষার্থীরা নিজেরাই স্টল সজ্জা ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করে তাদের ব্যবসায়িক ও সৃজনশীল মেধার পরিচয় দেয়।
এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা। এই উদ্যোগ উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যান্ত্রিকতা থেকে দূরে সরিয়ে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়।” সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সাইদুর রহমান খান ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের শেষে সেরা স্টলগুলো নির্বাচন করে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com