বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে পৌনে ৩ কোটি টাকার কসমেটিকস ও ওষুধ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকটিতে থাকা ধানের তুষভর্তি বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় কসমেটিকস ও বিপুল পরিমাণ পেইন কিলার ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৭৪ লাখ টাকা। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com