মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০ লক্ষ টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে ওই মার্কেটের দু’তলায় অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্টান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে পানিউমদা বাজারে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত তুলার গুদামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রাণপন চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস বাহুবল ও নবীগঞ্জকে খবর দেন। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু অপরিকল্পিতভাবে গড়ে উঠা মার্কেটে প্রবেশ করা এবং কাছাকাছি পানি না থাকায় প্রথমে অনেকটা বেগ হতে হয়। পরে প্রায় ৫ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় সেনাবাহিনীর একটি টিমও সহযোগিতা করে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৫টি দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যপারে বাহুবল ফায়ার সার্ভিসের ইনচার্জ এনামুল হাসান চৌধুরী বলেন, অপরিকল্পিতভাবে তৈরী করা মার্কেটে ভিতরে প্রবেশের কোন রাস্তা নেই। রাতের বেলায় এই আগুনের ঘটনাটি সংঘটিত হলে ব্যাংকসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতো হতো। বিদ্যুতের শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত। তোলার দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমান হবে প্রায় ১০/১২ লাখ টাকা বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com