বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে এনসিপি’র ১৩ নেতার পদত্যাগ

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা এনসিপি থেকে পদত্যাগ করেছেন জুলাই যোদ্ধা পলাশ মাহমুদসহ আহবায়ক কমিটির ১৩ নেতা। গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১ টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন পলাশ মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।
এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ ছাড়াও অন্যান্য পদত্যাগকারীরা হলেন- এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হক টিপু, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মোঃ হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মোঃ জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।
পদত্যাগপত্রে পলাশ মাহমুদ বলেন, ‘এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা কিংবা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি।
তবে অন্য ১২ নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com