শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

সঠিক নেতৃত্বের অভাবে পিছিয়ে আছে চুনারুঘাট-মাধবপুুর, সৈয়দ ইশতিয়াক

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ নির্বাচন এলেই কিছু মুখ চেনা যায় যাদের দেখা মেলে কেবল ভোটের মৌসুমে। এমন মন্তব্য করে বিএনপি নেতা সৈয়দ ইশতিয়াক বলেন, নির্বাচন এলে বসন্তের কোকিলের মতো কিছু লোকের আগমন ঘটে, যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে পরে আর খোঁজ রাখে না। সঠিক নেতৃত্ব নির্বাচন করতে বারবার ভুল করার কারণেই আজ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে মাধবপুর-চুনারুঘাট অঞ্চল। তিনি বলেন, বৃহৎ স্বার্থ উপেক্ষা করে আমরা বিভক্ত হয়ে পড়েছি। এর সুযোগ নিয়ে একটি মহল দীর্ঘদিন জনগণকে ধোঁকা দিয়েছে ও বঞ্চিত করেছে। এর ফল একটি জাতি, একটি গোষ্ঠী ও একটি প্রজন্মকে আজ ভয়াবহ খেসারত দিতে হচ্ছে।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রিজ, রাস্তাঘাটসহ নানা মৌলিক অবকাঠামোগত সমস্যা এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এসব সমস্যার সমাধানে প্রয়োজন সৎ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্ব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে সৈয়দ ইশতিয়াক বলেন, এই ৩১ দফার ভিত্তিতেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে ফেরাতে এই কর্মসূচি গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে দেশ ও জাতির ভবিষ্যৎ নিরাপদ হবে। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করলে তিনি এই অঞ্চলকে একটি সমৃদ্ধ জনপদে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শুক্রবার সকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা ফজলুর রহমান ও ফরিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com