বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লস্করপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের কাছে নিরাপদ তাদেরকে ভোট দিতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী ভোট। এই ভোট এমনি এমনি আসেনি। এই ভোটের জন্য বিএনপি গত ১৭ বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এই ভোটের জন্য আমাদেরকে অসংখ্য মিথ্যা, বানোয়াট, গায়েবী মামলায় আসামী হতে হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর জেলে থাকতে হয়েছে, রাজপথে রক্ত দিতে হয়েছে, নিজের বাড়ি ঘর ছেড়ে হাওরে রাত কাটাতে হয়েছে। এই ভোটের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রায় ৬ বছর কারাগারে ছিলেন। তাই এই ভোটকে অবহেলা করা যাবে না, ভোট নষ্ট করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের কাছে নিরাপদ তাদেরকে ভোট দিতে হবে। সারাদেশের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন, জানার চেষ্টা করছের তাদের সমস্যার কথা, তুলে ধরেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে নিয়ে তাদের পরিকল্পনার কথা, দিয়েছেন নানান প্রতিশ্রুতি।
জি কে গউছ বলেন, বিএনপি সরকারের সময় তৎকালিন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সহযোগীতায় ধুলিয়াখাল-মিরপুর সড়কটি নির্মাণ করা হয়েছিল। এই সড়কের মশাজান এলাকায় খোয়াই নদীতে একটি ব্রীজও নির্মাণ করা হয়েছিল। কিন্তু সময়ে সাথে সাথে এই সড়কটি এখন অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে। তবে ব্রীজটি সরু হওয়ায় উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে এক বছরের মধ্যে এই সড়কটি প্রশস্থ করব এবং আরেকটি ব্রীজ নির্মাণ করব, ইনশাআল্লাহ।
তিনি বলেন- বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের সম্মানে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন ফ্যামেলী প্রধান নারী প্রতি মাসে চাল ডাল সহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী পাবেন। যার মাধ্যমে পরিবারগুলোতে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, মর্যাদা বাড়বে এবং মতায়ন হবে।
জি কে গউছ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করবে। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সার, বীজ, কিটনাশক সহ কৃষি উপকরণ পাবে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে। বিএনপি ১৯৯১ সালে মতায় এসে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুপ করেছিল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষকদের বাচাঁতে হলে রাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে হবে। সেই পরিকল্পনা বাস্থবায়নে তিনি কাজ করছেন।
প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালাল, এডভোকেট মইনুল হোসেন দুলাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com