সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-মাধবপুর উপজেলায় ঘন ঘন লোডশেডিং চা শিল্পে মারাত্মক প্রভাব ফেলছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুই উপজেলার চা বাগানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে একদিকে চায়ের উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে বাগান মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। লোডশেডিং অব্যাহত থাকলে চা শিল্পে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ একসময় ট্রেনের হুইসেল আর যাত্রীদের পদচারণায় মুখর থাকত মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন। লোকাল ও আন্তঃনগর ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও নিয়মিত থামত এখানে। চা বাগানের পণ্য পরিবহন থেকে শুরু করে স্থানীয় মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টেশনটির। এখন সেই তেলিয়াপাড়া রেলস্টেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকায় স্টেশন চত্বর পরিণত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শনিবার বিকালে স্থানীয় সুলতান মাহমদপুর স্কুল প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হুইপ জি কে গউছ বলেন, বিস্তারিত
  মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর বারুনী মাঠ সংলগ্ন ১৮ শতক জায়গা লীজ নিয়ে নীতিমালা ভঙ্গ করে বিভিন্ন জাতের ২০ টি গাছ কর্তন করেছেন বলে নিপন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের সময় নবীগঞ্জ পৌরসভার কানাইপুর বারুনী মাঠ সংলগ ৫৬৫নং দাগ হতে ৩৮০/৭৬-৭৭/২০১৫ মকদ্দমা নং ৪৪৮/৭৬-৭৭ এর অন্তভূক্ত ১৮ শতক জায়গা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অশোক কুমার রায় মঙ্গল আহবায়ক ও অ্যাডভোকেট বিকাশ দাশকে সদস্য সচিব করে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সংগঠনের সভাপতি নলিনী কান্ত রায় নিরু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র রায় এ কমিটি অনুমোদন করেন। সদস্যরা হলেন, স্বপন লাল বনিক, পীযুষ চক্রবর্তী, নিরঞ্জন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে জমির সীমানা প্রাচীর ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন গোবরখলা গ্রামের বাসিন্দা মৃত হাজী মজলিশ মিয়ার পুত্র সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খান (৬০)। আসামিরা হলেন উত্তর বিলপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও তার পুত্র অভি মিয়াসহ ৪-৫ জন। মামলার বিবরণে জানা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানে হামলা-পাল্টা হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। জানা যায়, ওই গ্রামের বিমল গোয়ালার সাথে কার্তিক মেম্বার ও লীলা চাষার মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২১ জুলাই বিকালে উভয়পক্ষে সংঘর্ষে ৫ জন আহত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে ঘাটিয়াবাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অসংখ্য খানাখন্দ, ভাঙাচোরা কার্পেটিং এবং জলাবদ্ধতার কারণে সড়কটি এখন যেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে এই সড়ক ব্যবহার করছেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত জান্নাত মেডিকেল সার্ভিসেস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাঁদাপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার (২৪ জুলাই) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং মাধবপুর থানা পুলিশের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আতুকুড়া প্রাইমারি স্কুলে সংগঠনেরর সভাপতি এনামুল হক আখঞ্জী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী। সভায় বক্তব্য বিস্তারিত
মাধবপুর পতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল মাধবপুর উপজেলা, পৌরসভা এবং উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে অনুষ্ঠিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সাংগঠনিক বিষয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্ত সংলগ্ন দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরতি বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত নয়ন মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১১। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ী-ময়নামতি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের হুমায়ুন মিয়া (২২) ও জাহাঙ্গীর মিয়া বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com