শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে শর্ত ভঙ্গ করে বন্দোবস্তকৃত জায়গা বিক্রি ও গাছ কর্তনের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কানাইপুর বারুনী মাঠ সংলগ্ন ১৮ শতক জায়গা লীজ নিয়ে নীতিমালা ভঙ্গ করে বিভিন্ন জাতের ২০ টি গাছ কর্তন করেছেন বলে নিপন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের সময় নবীগঞ্জ পৌরসভার কানাইপুর বারুনী মাঠ সংলগ ৫৬৫নং দাগ হতে ৩৮০/৭৬-৭৭/২০১৫ মকদ্দমা নং ৪৪৮/৭৬-৭৭ এর অন্তভূক্ত ১৮ শতক জায়গা এক সনা বন্দেবস্ত নেন নিপেন্দ্র সরকার। এরপর লীজ নীতিমালা ভঙ্গ করে ওই জায়গা থেকে বিভিন্ন জাতের প্রায় ২০ টি গাছ কর্তন করেন নিপন্দ্র সরকার। এছাড়াও উল্লেখিত দাগের লীজকৃত ভূমি থেকে শীতু রঞ্জন বিশ্বাসকে বাড়িতে প্রবেশে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা ও হুমকি মাধ্যমে অবৈধভাবে ২শতক জায়গা ১ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হয়। লীজকৃত ভূমি থেকে পুকুরের দক্ষিণে বজন সরকারের নিকটও ৬শতক জায়গা বিক্রি করা হয়। পরবর্তী বজন সরকার ওই জায়গা রাষিন্ড সরকারের নিকট বিক্রি করেন। এরপর শীতু রঞ্জন বিশ্বাসের এক অবেদনের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সোহেল রানা অভিযোগের সত্যতা পান।
তদন্ত রিপোর্টে ভূমি কর্মকর্তা সোহেল রানা উল্লেখ করেন, নালিশা পুকুর রকম ভূমি কানাইপুর গ্রাম নিবাসী জনৈক নিপেন্দ্র সরকার দীর্ঘদিন পূর্বে ভিপি একসনা বন্দোবস্ত নেন। তদন্তে জানা যায়, লীজ গ্রহীতা নিপেন্দ্র সরকার দীর্ঘদিন যাবত লীজ ফি পরিশোধ করেননি। তিনি লীজ শর্ত ভঙ্গ করে বিনা অনুমোতিতে পুকুর পাড়ের গাছ কেটে বিক্রি করেছেন। পুকুরের উত্তর পাড় দিয়ে চলাচলের জন্য আন-রেজিস্টারি কাগজ মূলে আবেদনকারীর নিকট ০.০২ একর ভূমি হস্তান্তর করেছেন। খোজ নিয়ে জানা যায়, মূলত উল্লেখিত দাগের জায়গার নিকটবর্তী পুকুর পাড়ে শীতু রঞ্জন বিশ্বাস বসবাস করছেন।
কিন্তু নিকটবর্তী না হয়েও কিভাবে নিপেন্দ্র সরকার বন্দোবস্তো পেলেন। এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। স্থানীয়রা জানান,ওই গ্রামের ঠাকুর বাড়ির পূর্বপুরুষরা উল্লেখিত দাগের জায়গা ব্যবহার করে আসছিলেন। নিপেন্দ্র সরকারের লীজ বাতিল করে নিকটবর্তী আবেদনকারী শীতু রঞ্জন বিশ্বাসকে বন্দোবস্ত দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নিপেন্দ্র সরকারকে বাড়িতে ও মোবাইল ফোনে খোঁজ নিয়ে পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com