স্টাফ রিপোর্টার ॥ অশোক কুমার রায় মঙ্গল আহবায়ক ও অ্যাডভোকেট বিকাশ দাশকে সদস্য সচিব করে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সংগঠনের সভাপতি নলিনী কান্ত রায় নিরু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র রায় এ কমিটি অনুমোদন করেন।
সদস্যরা হলেন, স্বপন লাল বনিক, পীযুষ চক্রবর্তী, নিরঞ্জন সাহা নিরু, সুরঞ্জিত দাশ, অলক দত্ত বাবু, মিহির দাশ, প্রদীপ দাশ সাগর, কাজল চন্দ্র গোপ, রজত রায়, বিপ্লব দেব, বিপ্লব রায় সুজন, হেমেন্দ্র দাশ নিতাই, অ্যাডভোকেট ঝন্টু দেব, শুভজিৎ দেব, পায়েল আচার্য্য, ইঞ্জিনিয়ার প্রদীপ দাস, শংকর অধিকারী, অজয় রায় ও রাজীব রায়।
এছাড়া প্রতিটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়।