স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবী স্ট্যান্ড এলাকায় আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত জান্নাত মেডিকেল সার্ভিসেস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা আল্লামা গিয়াস উদ্দিন আত তাহেরী।
এছাড়াও সম্মানীত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমজি মোহিত, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা আশরাফুল ওয়াদুদ, অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলম, মাওলানা গোলাম মোস্তুফা নবীনগরী, মাওলানা মহিউদ্দিন নঈমী, মাওলানা সোলায়মান খান রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জান্নাত মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক শেখ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান্নাত মেডিকেল সার্ভিসেস এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করবে বলে আমি বিশ্বাস করি। সেবাকে ব্যবসা নয়, মানবিক দায়িত্ব হিসেবে প্রহণ করতে হবে। রোগীর প্রতি আন্তরিকতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে একটি চিকিৎসা প্রতিষ্ঠান মানুষের আস্তা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমতা বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনবল তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি আশা করি, জান্নাত মেডিকেল সার্ভিসেস মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে হবিগঞ্জবাসীর আস্থা অর্জন করবে।
শেষে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।