বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে র‌্যাবের অভিযান ১৬ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজা ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাঁদাপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল শুক্রবার (২৪ জুলাই) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং মাধবপুর থানা পুলিশের একটি যৌথ দল চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী সাগরিকা বাস তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা এবং একটি পলিথিনে রাখা ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ.ফরিদুল ইসলাম (২৪)কে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ জানান ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com