বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযান ॥ ১০ কেজি গাঁজা জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্ত সংলগ্ন দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরতি বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে পাচার করে আনা গাঁজাগুলো সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযান চলাকালে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির তথ্য অনুযায়ী, চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৭১ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার বাংলা মদ এবং ৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।
৫৫ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com