বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে সরকার-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গতকাল শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন কার্যক্রমের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মাঝে বিভিন্ন সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে হাজার হাজার চা শ্রমিক পরিবার এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাদের অনেক মৌলিক সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। চা বাগান এলাকার বাস্তব পরিস্থিতি ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই চা বাগান এলাকার শিশুদের শিার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারগুলোকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com