বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গের আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আতুকুড়া প্রাইমারি স্কুলে সংগঠনেরর সভাপতি এনামুল হক আখঞ্জী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সুমন মিয়া আখঞ্জী, নুর মিয়া, এসএম সুরুজ আলী, তাহিরুল হক আখঞ্জী, শিপন মিয়া, হেলাল আহমেদ, শাহিদ মিয়া আখঞ্জী, ইকবাল আহমেদ, সাইদুর রহমান, আশাদুর রহমান, আহাম্মদ আলী, কাজী সেফাজ্জুল মিয়া, সলিম আখঞ্জী, তৌহিদ আখঞ্জী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের বর্তমান সহ-সভাপতি সাংবাদিক এসএম সুরুজ আলীকে সভাপতি, ইকবাল আহমেদকে সাধারণ সম্পাদক, মোজাম্মিল হক আখঞ্জীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও ইউপি সদস্য সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া আখঞ্জী, সহ-সভাপতি মহিবুল হোসেন উজ্জল, সহ-সভাপতি সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম। উল্লেখ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আংশিক ওই কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com