বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বানিয়াচংয়ে নয়ন হত্যা মামলার ২ আসামী কুমিল্লা থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত নয়ন মিয়া হত্যা মামলার দুই পলাতক আসামীকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১১। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ী-ময়নামতি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের হুমায়ুন মিয়া (২২) ও জাহাঙ্গীর মিয়া (২২)। তারা নয়ন মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৭ ও ৯ নম্বর আসামি।
র‌্যাব জানায়, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে গত ২৮ জুন নয়ন মিয়ার দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সহযোগিতায় কুমিল্লায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে।
র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com