সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ আলী (৪৫) বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং মা সমাবেশ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে গতকাল মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের সহজ শর্তে ব্যাংক ঋণের আওতায় আনা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বাহুবল উপজেলায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৫ বিজিবি। গতকাল সোমবার (১৩ জুলাই) সদর দপ্তর বিজিবির নির্দেশনায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশের সাড়াষি অভিযানে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। গত রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গরুগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে। চুনারুঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘনশ্যামপুর এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। বিস্তারিত
  স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে ফেসবুকে স্ট্যাটার্সকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে। গতকাল রাত ৭টার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বিস্তারিত
  স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হিসেবে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ জন সংসদ সদস্যসহ ৭ বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার আগামী ২ বছরের জন্য তাদের এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কারাবিধি ৫৬(১) ধারা মোতাবেক নিয়োগ পাওয়া বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার টাকা। গতকাল সোমবার উপজেলার বেরি বিল হাওরের জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ বিস্তারিত
  নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শারফিন সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের সার্বিক তত্ত্বাবাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। গতকাল রোববার (১২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এসএমসি-এর আর্থিক সহায়তায় পরিচালিত কমিউনিটি মবিলাইজেশন প্রকল্প ‘সীমান্তিক’ এবং বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানামুখী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বানিয়াচং বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নম্বর প্লেটবিহীন ব্যাটারিচালিত ১৪০টি অবৈধ টমটম আটক করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টমটমের কাগজপত্র ও নম্বর প্লেট যাচাই-বাছাই শেষে নম্বর প্লেটবিহীন ১৪০টি টমটম আটক করা হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া ও সুদিয়াখলা এলাকার বিস্তীর্ণ ধানের জমিতে বর্ষা মৌসুম এলেই মাছ ধরার হিড়িক পড়ে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সুদিয়াখলা গ্রামের কয়েকজন যুবক ছোট ফলো ও টর্চলাইট নিয়ে ধানের জমিতে নেমে মাছ শিকার করেন। এতে ধানের চারা ব্যাপকভাবে নষ্ট হচ্ছে এবং কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com