মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুজাতপুর ইউনিয়নে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ চুনারুঘাটে পুলিশের অভিযান ১০টি ভারতীয় গরু উদ্ধার ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত হবিগঞ্জ জেলা কারাগারে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শারফিন সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পথসভায় বক্তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বাবু ও রাকিব আহমেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিম আহমেদ চৌধুরী, জুবায়ের আহমেদ সুমন, আবু হুরায়রা মামুন, রায়হানুল বারী, সাইফুর রহমান বাবু ও রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ ও লিটন মিয়া, যুবদল নেতা সেলু মিয়া, আল আমিন চৌধুরী, রায়েল আহমেদ, হুমায়ুন আহমেদ, জুবেল আহমেদ, ফজলুল হক, জাহাঙ্গীর মিয়া, আঙ্গুর মিয়া, কাজল মিয়া, মো. জিকু মিয়াসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী নেতারা ধারাবাহিকভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মিথ্যা প্রচারণা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মাধ্যমে যুবদলকে বিতর্কিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com