বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে লন্ডন প্রবাসীর সম্পত্তি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত ১০ বাহুবলে ডিবির অভিযান মাদক কারবারি গ্রেপ্তার শায়েস্তাগঞ্জ-অলিপুর সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি অভিযোগ পূবালী ব্যাংক গাজীপুর শাখার ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এরশাদের মৃত্যুবার্ষিকীতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির দোয়া ও মিলাদ মাহফিল নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যনের মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতছড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর সিএমসি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক নবীগঞ্জে বৃক্ষরোপণ, স্কুল ব্যাগ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে তেলিয়াপাড়া রেলক্রসিং এলাকার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ওসি এসএম মাহমুদ হাসান রিপন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com