মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুজাতপুর ইউনিয়নে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ চুনারুঘাটে পুলিশের অভিযান ১০টি ভারতীয় গরু উদ্ধার ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত হবিগঞ্জ জেলা কারাগারে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নম্বর প্লেটবিহীন ব্যাটারিচালিত ১৪০টি অবৈধ টমটম আটক করেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। সোমবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টমটমের কাগজপত্র ও নম্বর প্লেট যাচাই-বাছাই শেষে নম্বর প্লেটবিহীন ১৪০টি টমটম আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল জিসান জানান, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর নির্দেশে পৌরশহরের যানজট নিরসন ও সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ টমটম আটকের পাশাপাশি যানজট সৃষ্টিকারী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করার কাজও চলছে। তিনি বলেন, অবৈধ টমটমের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে অভিযান শেষে শায়েস্তাগঞ্জ টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পৌরসভায় এসে পৌর প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বর্তমানে নম্বর প্লেট ছাড়া চলাচলকারী টমটমগুলো আগামী ২০ জুলাইয়ের মধ্যে পৌরসভার বকেয়া ফিসহ প্রয়োজনীয় সব অর্থ পরিশোধ করে বৈধভাবে নম্বর প্লেট সংগ্রহ করবে। টমটম মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় আটককৃত টমটমগুলো সাময়িকভাবে ছেড়ে দেওয়া হয়। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com