মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুজাতপুর ইউনিয়নে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ চুনারুঘাটে পুলিশের অভিযান ১০টি ভারতীয় গরু উদ্ধার ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত হবিগঞ্জ জেলা কারাগারে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে ফেসবুকে স্ট্যাটার্সকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে। গতকাল রাত ৭টার দিকে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করে। জানা যায়, ওই দুই গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকের স্ট্যাটার্সকে ঘিরে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও বিএনপি-যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায়, ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com