সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

বাহুবলে বন্যাদুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে গতকাল মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন রোগব্যাধি, বিশেষ করে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা দুর্গত মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী। চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন ডা. আলমগীর হোসেনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী বলেন, “আমরা প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com