শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পশ্চিম সুলতানশী গ্রামের শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের সার্বিক তত্ত্বাবাবধানে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অতিরিক্ত পিপি এডভোকেট গুলজার খান।
এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। কর্মসূচিতে যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। ভবিষ্যতেও দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হবে বলেও তারা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com