মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুজাতপুর ইউনিয়নে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ চুনারুঘাটে পুলিশের অভিযান ১০টি ভারতীয় গরু উদ্ধার ধুলিয়াখালে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশত হবিগঞ্জ জেলা কারাগারে ৯ জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ নবীগঞ্জে ৫৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বানে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল যুবদল নেতা গুলজার খানের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অভিযান নম্বর প্লেটবিহীন ১৪০ টমটম আটক

মাধবপুরে ডিবির অভিযান চোরাই মোবাইল উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাধবপুর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়। গতকাল রোববার (১২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সায়হাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি, টেকনোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। আটক শাহিন আলম রবিন (২৬) মাধবপুর পৌর এলাকার পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ কে এম শামীম হাসান জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com