বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
বাহুবল প্রতিনিধি ॥ “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ঘুরে শেষ হয়। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার অংশে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য যান চলাচল সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ওই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে নির্মিত এই বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিস্তারিত
আবুল হোসেন সবুজ- মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটতে পারছে না কৃষক। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির ভয়ে অধিক মুল্যেই বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে তাদের। গতকাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে একটি হারভেস্টার মেশিন প্রবেশ করে। মেশিন মালিক উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মিশুক মিয়া (৫০) প্রতি শতক জমির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে অবৈধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না রাখার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে অভিযান চালায়। এসময় রতন মিয়ার বসতবাড়ি তল্লাশি করে ১২৯ কেজি গাঁজা ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার রাত ৯টায় সদর থানার এএসআই তাওহীদ তালুকদার তার হাতে ফোন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- সেকেন্ড অফিসার ধ্রুবেশ চন্দ্র দেব, ডিউটি অফিসার এএসআই আইনুল হক। জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এ কেমন শত্রুতা! মানুষকে কিছু করতে না পেরে পালিত ৪০ মোরগকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে শহরের উত্তর শ্যামলী ও গোসাইপুর এলাকার মধ্যবর্তী মনোয়ার হোসেন মুন্নার বাড়িতে। জানা যায়, কিছুদিন ধরেই একদল দুর্বৃত্ত তার হাঁস, মোরগ ও ফসল চুরি করে নিয়ে যায়। এ ঘটনা মুন্নার স্ত্রী দেখে ফেললে ক্ষিপ্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং ওয়ার্ডের নাতিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, ওই এলাকার মৃত হায়দার আলীর পুত্র নজরুল ইসলামের সাথে প্রতিবেশী গেদা মিয়ার বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাই ও সৎ মাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আরেক সৎ ভাইয়ের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার বড়ইউরী গ্রামের লাল মিয়ার দুই সংসারের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে কথাকাটাকাটির এক বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অভিযানকালে “ভাই ভাই বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও কোথাও দিনে ও রাতে মিলিয়ে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় এসএসসি পরিক্ষার্থী, ব্যবসায়ীসহসাধারণ মানুষরা চরম দুর্ভোগে পড়ছেন। জেলার বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ফলে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com