নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পুষ্টির বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে পরিবারকে আরও সচেতন হতে হবে। সরকারি এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক চৌধুরী মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান, ডাঃ চম্পক কিশোর সাহা, উপজেলা সমাজসেবা অফিসার বিদ্যুৎ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, ইউনিয়ন চেয়ারম্যান শাহ্ রিয়াজ নাদির সুমন, শেখ ছাদিকুর রহমান শিশু, রোমান আহমেদ, শিক্ষক মোঃ গোলাম রব্বানী, জাহাঙ্গীর বখত চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ। র্যালি ও আলোচনা সভা শেষে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন পুষ্টি কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।