বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চা-শ্রমিকদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ‘চা-বাগানের সচেতন ছাত্র-যুবকরা’। গতকাল মঙ্গলবার চান্দপুর চা-বাগানের সচেতন ছাত্র-যুবকদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের চা-শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে একজন চা-শ্রমিক দৈনিক ৩৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি পান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত কম মজুরি দিয়ে চা-শ্রমিকদের জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। তাই চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, চা-শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম চা-বাগানে বসবাস করলেও নিজেদের বসতভিটার মালিকানা থেকে বঞ্চিত। তাদের বসতভূমির কোনো দলিল না থাকায় ব্যাংক থেকে ঋণ নেওয়া, ঘরবাড়ি সম্প্রসারণ কিংবা ভূমি দখলের বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার মুখোমুখি হতে হয়। মানববন্ধনে চা-শ্রমিকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন চা-কন্যা খাইরুন আক্তার।
তিনি বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে ৫০০ টাকা নিশ্চিত করতে হবে এবং চা জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শ্রম আইন অনুযায়ী প্রতিটি চা-শ্রমিককে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে হবে। আইন লঙ্ঘনকারী বাগান মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি চা-বাগান ক্লাস্টারে কমপক্ষে একটি পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং বিশুদ্ধ পানি সরবরাহে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নলকূপ বা পানি শোধনাগার স্থাপনেরও দাবি জানান বক্তারা। মানববন্ধনে চা-বাগানের সচেতন ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা চা-শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com