বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে জমি বিরোধের জের ॥ সৎ মাকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাই ও সৎ মাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আরেক সৎ ভাইয়ের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার বড়ইউরী গ্রামের লাল মিয়ার দুই সংসারের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে কথাকাটাকাটির এক পর্যায়ে সেফুল মিয়া তার সৎ ভাই তামীম মিয়া ও সৎ মায়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তামীম মিয়া ও তার মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com