বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ “জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষে বাহুবল উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ঘুরে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী। আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার মনোনীত প্রতিনিধি আজাদ আলী সুমন, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, সাংবাদিক ও সুধিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আরও জানানো হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com