বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনের সুবিধা পাচ্ছে না কৃষক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ- মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকার নির্ধারিত মূল্যে হারভেস্টার মেশিনে ধান কাটতে পারছে না কৃষক। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির ভয়ে অধিক মুল্যেই বাধ্য হয়ে ধান কাটতে হচ্ছে তাদের।
গতকাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া মাঠে একটি হারভেস্টার মেশিন প্রবেশ করে। মেশিন মালিক উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মিশুক মিয়া (৫০) প্রতি শতক জমির ধান কাটা বাবদ ৯০ টাকা করে আদায় করছেন। কৃষকরা নিরুপায় হয়ে অতিবৃষ্টি ও শিলা বৃষ্টি থেকে বাঁচতে উচ্চ মূল্য ধান কাটতে বাধ্য হচ্ছেন। বিষয়টি নজরে আসলে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করি কৃষি কর্মকর্তা জানান গত সমন্বয় মিটিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ হারভেস্টার মালিকদেরকে ৬০ টাকা শতাংশ প্রতি বিঘা (৩৩ শতাংশ) ২০০০ টাকা মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সে বেশি নিতে পারবে না উপজেলা কৃষি অফিসার হারভেস্টার মেশিন নাম ঠিকানা জানতে চাইলে আমি প্রথমে নাম ঠিকানা ও পরে মোবাইল নাম্বার প্রদান করি। কিছুক্ষণ পর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আমাকে ফোন করে মালিকের মোবাইল নাম্বার চাইলে আমি উনাকেও মোবাইল নাম্বার প্রদান করি। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অফিসার আমাকে জানান হারভেস্টার মেশিন মালিকের সঙ্গে তার কথা হয়েছে এবং মালিক শতাংশ ৬০ টাকা করে নিবে বলে তাকে কথা দিয়েছেন। কিন্তু তারপরও হারভেস্টার মেশিন মালিক মিশুক মিয়া সবার কাছ থেকে ৯০ টাকা শতক করে আদায় করেছেন। সাতপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান আশি শতক জমের ধান কাটিয়েছেন তাকে প্রতি শতাংশের জন্য ৯০ টাকা করে দিতে হয়েছে। তাজুল ইসলাম জানান, সেবা ৭২ শতাংশ জমির ধান কেটেছে এবং প্রতি শতাংশ নব্বই টাকা করে পরিশোধ করেছে। একই গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান সেও ৯০ টাকা শতক পরিশোধ করেছেন। আমি নিজেও বাধ্য হয়ে শিলাবৃষ্টি থেকে বাঁচতে একই রেটে ধান কাটতে বাধ্য হয়েছি।
এ ব্যাপার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আপনি বিষয়টির উপরে আমাকে একটি লিখিত অভিযোগ দেন প্রমাণ পেলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান ফোন করে মেশিন মালিক মিশুক কে অতিরিক্ত মূল্য নেওয়ার জন্য না করেছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট কৃষক সমাজ দাবি জানিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে কৃষক সমাজকে রাঘব বোয়ালের হাত থেকে রক্ষা করার জন্য।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com