বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে অভিযান চালায়। এসময় রতন মিয়ার বসতবাড়ি তল্লাশি করে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক “ইসকাফ” উদ্ধার করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা ও রতন মিয়ার স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। জব্দকৃত গাঁজা ও মাদকদ্রব্যের বাজার মূল্য ২৬ লাখা টাকা বলে জানিয়েছেন পুলিশ।
জেলা পুলিশের বিশেষ শাখার ওসি ( ডিআইও-১) মাহবুবুর রহমান নিশ্চিত করে বলেন, ২৬ লাখ টাকার গাঁজা ও মাদক উদ্ধার করে জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com