বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অভিযানকালে “ভাই ভাই ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার লিটার ডিজেল ও ৩শ লিটার অকটেন অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগও নিশ্চিত হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক জহির উদ্দিন (কালা)-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধির ২৯১ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪৫ ধারায় এ দণ্ড প্রদান করেন।
এছাড়া সরবরাহকারী প্রতিষ্ঠান “হানিফ ব্রাদার্স”-এর এজেন্ট মেঘনা পেট্রোলিয়াম (ভানুগাছ রোড, শ্রীমঙ্গল)-কে ভবিষ্যতে যথাযথ অনুমতি ছাড়া উক্ত প্রতিষ্ঠানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com