বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ সকাল থেকে ৩ দিন শেরপুর সেতু উপর দিয়ে যান চলাচলে বিধি নিষেধ আরোপ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার অংশে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর সংস্কার কাজের জন্য যান চলাচল সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ওই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে নির্মিত এই সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার কাজ চলাকালে যানজট এড়াতে ও যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়নের সময় যান চলাচলের নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল করবে। ওই দিন রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পুরাপুরি বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত যানবাহন এক লেনে চলাচল করবে। সেতুতে কাজ চলাকালে যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ, শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট শায়েস্তাগঞ্জ-মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট। ঢাকা-সিলেট রুটের শেরপুর-(মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট শেরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট।
এছাড়া, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুরবাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াত করতে হবে। সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, সেতুতে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। বিষয়টি ইতোমধ্যে প্রচার করা হয়েছে এবং পরিবহন মালিক সমিতিও বিকল্প পথে চলাচলের প্রস্তুতি নিয়েছে। তিনি আরও জানান, ১০ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com