শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

বিথঙ্গল আখড়া বাজারে অগ্নিকাণ্ড প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের উল্লেখযোগ্য, অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মসজিদের মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে তারা দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com