বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু। গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর আমুরোড বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন ছালেহ উদ্দিন বাবরু। তার সমর্থনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছেন। গণসংযোগে ছালেহ উদ্দিন বাবরুর সঙ্গে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার ছালেহ আহমেদ তালুকদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমেদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাছন আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন মুসা, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মিলন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রোকন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রাকিব, বিএনপি নেতা আব্দুল হাশিম, আরিফুল হক, স্বপন আহমেদ, যুবদল নেতা আবুল কালামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতাকর্মীরা আমুরোড বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছালেহ উদ্দিন বাবরুকে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ছালেহ উদ্দিন বাবরু স্থানীয় মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com