বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

নবীগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান ॥ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যে অবৈধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা না রাখার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিদপ্তরের একটি দল অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইমামবাড়ি বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৫ ধারায় মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজু রায়কে ৫ হাজার টাকা, শাহজালাল বেকারীর মালিক বাচ্চু মিয়াকে ১৫ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেল হলের মালিক মোঃ মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে আইন লঙ্ঘন করে আসছিল। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com