সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। সূত্রে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টা থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর ২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নিয়মিত টহল দলের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ আসনের দু’ এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিএনপির মনোনিত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশের মানুষ অশিক্ষিত হলেও বোকা নন। বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেছেন, আমি কিং, আমি নবীগঞ্জ-বাহুবলের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন- বিএনপি ক্ষমতায় গেলে মায়েদের সম্মানে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে একজন ফ্যামিলি প্রধান নারী প্রতিমাসে চাল-ডালসহ দুই থেকে আড়াই হাজার টাকার খাদ্য সামগ্রী পাবেন। যার মাধ্যম পরিবার গুলোতে স্বচ্ছলতা আসবে, নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, মর্যাদা বাড়বে এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মনডোরা ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল রবিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, তাদের সমস্যার কথা শুনেন, সমাধানের প্রতিশ্রুতি দেন। বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ থাইল্যান্ড ও ভিয়েতনামে পরিচিত বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সফলতার মুখ দেখেছেন বাহুবল উপজেলার কৃষক সেলিম মিয়া। প্রথমবার চাষ করেই বাজিমাত করেছেন তিনি। পেয়েছেন ভালো ফলন, হয়েছেন আর্থিকভাবেও লাভবান। তাঁর এই সাফল্য ইতিমধ্যে এলাকার অন্যান্য কৃষকদের মাঝেও আগ্রহ সৃষ্টি করেছে। বাহুবল উপজেলার ৫ নম্বর লামাতাশি ইউনিয়নের তঘলি গ্রামের বাসিন্দা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মোমবাতি প্রার্থী ডাঃ এস এম সরওয়ার নির্বাচনী প্রচারে আজ হবিগঞ্জ আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স. উ.ম আব্দুস সামাদ। সকাল ১১ টায় চৌধুরী বাজার, দুপুর ১ টায় বুল্লা বাজার, বিকাল ৪ টায় শায়েস্তাগঞ্জ, বাদ মাগরিব নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথ সভার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ, যুব ফ্রন্টের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পঞ্চায়েত কমিটির পূর্ণ সমর্থন লাভ করেছেন ধানের শীষের প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল (২৫ জানুয়ারি) পঞ্চায়েত কমিটির এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা প্রদান করা হয়। কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মো: টেনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ আবু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাংবাদিক, সামাজিক সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর বন্ধু ও সহপাঠিরা এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হন। গতকাল ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় খোয়াই থিয়েটার কার্যালয়ে ঘরোয়া এই অনুষ্ঠানে এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালসহ উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিস্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ওই স্ট্যাটাসে শেখ সুজাত মিয়া রাজনীতির মতভেদের ঊর্ধ্বে উঠে ভ্রাতৃত্ব, মানবিকতা ও ব্যক্তিগত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের শ্রীনিবাস মালাকারের বাড়ীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে শিক্ষাবীমার মৃত্যুদাবী পূরণ উপলক্ষে চেক হস্তান্তর ও দোয়া মাহফিল গত ২৪ জানুয়ারি শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নবীগঞ্জ ব্রাঞ্চের এফএ পরিমল মালাকারের সভাপতিত্বে এবং এফ এ ভুবন মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনালী লাইফ ইন্স্যুরেন্স বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর নির্মাণ ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে দেখা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের হামিদুর রহমান হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আমজাদ মিয়া (২৪)। তিনি পশ্চিম শিবপাশা গ্রামের আরফীন মিয়ার ছেলে। গত শনিবার ২৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন সল্লাবাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। উল্লেখ্য যে, একটি জায়গা দখলকে কেন্দ্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা গোয়েন্দা অভিযানে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে। গত ২৩ জানুয়ারি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে মাদক পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ গোল-চত্ত্বর এলাকার শ্যামলী বাস কাউন্টারের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, তাদের সমস্যার কথা শুনেন, সমাধানের প্রতিশ্রুতি দেন। বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বানিয়াচংয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ (রোববার) সকালে স্থানীয় লোকনাথ রমন বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে সকাল ১০টায়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার এই বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com