মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

র‌্যাবের অভিযান অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে র‌্যাব অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। সূত্রে জানা যায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টা থেকে শনিবার (২৫ জানুয়ারি) ভোর ২টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নিয়মিত টহল দলের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জগৎপুর এলাকায়। গোপন তথ্য অনুযায়ী, জগৎপুর এলাকার টুকু মিয়ার ছেলে মো. নোমান মিয়া অবৈধভাবে এয়ারগান বহন, মেরামত, সার্ভিসিং ও বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ওই তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পয়েন্ট-২২ এয়ারগান (অসংযুক্ত), ৫৪০ রাউন্ড এয়ারগানের গুলি, এয়ারগানের বিভিন্ন যন্ত্রাংশ, চারটি টেটা এবং পাঁচটি জাদু বই জব্দ করা হয়। পরে জব্দকৃত সামগ্রী শায়েস্তাগঞ্জ থানার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। অপর দিকে, শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। রোববার (২৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে তারা তথ্য পেয়ে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল আমতলী এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কালভার্টের আশপাশে তল্লাশি চালায়। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে কালো রঙের একটি ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বাহিনী জানায়, দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সেনাবাহিনী ও র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com