শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে সোনালী লাইফ ইন্সুরেন্স শিক্ষা বীমার দাবী পূরণের চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের শ্রীনিবাস মালাকারের বাড়ীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে শিক্ষাবীমার মৃত্যুদাবী পূরণ উপলক্ষে চেক হস্তান্তর ও দোয়া মাহফিল গত ২৪ জানুয়ারি শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র নবীগঞ্জ ব্রাঞ্চের এফএ পরিমল মালাকারের সভাপতিত্বে এবং এফ এ ভুবন মালাকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল (টুটুল)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউনিট ম্যানেজার মোঃ সিরাজুল আলম ইউনিট ম্যানেজার লাবিবা নূর (স্বপ্না) নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এ সময় গ্রাহকের প্রয়াত নমীনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শিক্ষাবীমার গ্রাহক জমশেদ আলীর হাতে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক কামরুজ্জামান, মিলিনগঞ্জ বাজার সমিতির সভাপতি বুলবুল আহমদ, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হুসনেরা বেগম, সাবেক মহিলা মেম্বার রোকেয়া বেগম। এ সময় শিক্ষাবীমার দাবীদার পরিবারের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বীমাগ্রাহক জমশেদ আলী। তিনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কঠিন সময়ে প্রতিষ্ঠানটি তার পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করেছে। প্রধান বক্তা বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের পাশে থেকে সময়মতো বীমা দাবী পরিশোধে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ আব্দুল আহাদ এবং গীতা পাঠ করেন সভার সভাপতি পরিমল মালাকার। উল্লেখ্য, সংশ্লিষ্ট গ্রাহক মাত্র ৩টি কিস্তি পরিশোধ করার পর নমিনী মৃত্যুবরণ করেন। বীমা চুক্তির শর্ত অনুযায়ী তার সন্তানের শিক্ষাবীমার সম্পূর্ণ দাবী যথাযথভাবে পরিশোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com