সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ফসলি জমিতে পুকুর খনন ॥ জরিমানা ৫০ হাজার

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর নির্মাণ ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, কারখানা মৌজার বোয়ালজুর গ্রামে শাহীন মিয়ার মালিকানাধীন ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। তদন্তে প্রমাণিত হয় যে, কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কেটে পুকুর বানানো হচ্ছে এবং জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় অভিযুক্ত করা হয় সবুর মিয়া (পিতা- খুর্শেদ মিয়া) কে। অভিযুক্ত ব্যক্তি অনুমতি ছাড়া এক্সেভেটর দিয়ে মাটি কাটার দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com