মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ব্রাহ্মনডোরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ রাষ্ট্র গঠনে যাদের ভূমিকা ছিল বিপক্ষে তারা রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মনডোরা ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল রবিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, তাদের সমস্যার কথা শুনেন, সমাধানের প্রতিশ্রুতি দেন। জি কে গউছ বলেন- বাংলাদেশ এমনি এমনি স্বাধীন হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গণে বীরত্বের কারণে বীরোত্তম কেতাব প্রাপ্ত হয়েছেন, সেই মুক্তিযোদ্ধার দল বিএনপি। বিএনপি শুধু স্বাধীনতার পরে শক্তি নয়, স্বাধীনতা অর্জন করেছে বিএনপি। বিএনপি স্বাধীনতার বিপক্ষে ছিল না। বিএনপি পাকহানাদার বাহিনীকে ডেকে এনে আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করায় নাই। বিএনপি পাকিস্তানীদের ডেকে এনে ৩০ লক্ষ মানুষকে শহীদ করায় নাই। যারা এই খুনের সাথে জড়িত ছিল, যারা মা-বোনদের সম্ভ্রম কেড়ে নেয়ায় পাকহানাদার বাহিনীকে সহায়তা করেছে, তারা এখন বলে নির্বাচিত হয়ে এই রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র গঠনে যাদের ভূমিকা ছিল বিপক্ষে তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে। তাদের বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সতর্ক থাকলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ।
নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সাধারণ সম্পাদক আবু তাহের, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক ইনু, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির সহ বিএনপি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com