সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সমর্থন পেলেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের পঞ্চায়েত কমিটির পূর্ণ সমর্থন লাভ করেছেন ধানের শীষের প্রার্থী ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল (২৫ জানুয়ারি) পঞ্চায়েত কমিটির এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে এ ঘোষণা প্রদান করা হয়। কাকাইলছেও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মো: টেনু মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। মোশাররফ হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, আজমিরীগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ। সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে ডা: জীবন বলেন, “আমি মানুষের কল্যাণে এবং জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। আপনাদের এই মূল্যবান সমর্থন আমাকে আরও দায়বদ্ধ করল। আগামী নির্বাচনে আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমৃত্যু সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।” সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাজ্জাদ সওদাগর, খালেদুর রশিদ জলক, শফিক মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণঅধিকার পরিষদের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ডাঃ জীবনের ক্লিন ইমেজ এবং সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন। পঞ্চায়েত কমিটির এই সমর্থন নির্বাচনী এলাকায় ডাঃ জীবনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com