রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে ২ এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে তোলপাড় !

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-১ আসনের দু’ এমপি প্রার্থীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বিএনপির মনোনিত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশের মানুষ অশিক্ষিত হলেও বোকা নন। বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেছেন, আমি কিং, আমি নবীগঞ্জ-বাহুবলের সেরা”। দু’ জনের এই দু’বক্তব্যে গোটা নির্বাচনী এলাকায় হৈচৈ শুরু হয়েছে। ফেসবুকে এ নিয়ে ব্যাপক লেখালেখি ভাইরাল হয়েছে। প্রতীক বরাদ্দের দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এমন বক্তব্য দেন দু’প্রার্থী।
২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের সময় সাংবাদিকদেও মুখোমুখি হন বিএনপির মনোনিত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এ সময় তিনি বলেন, দেশের মানুষ অশিক্ষিত হলেও বোকা নন। একই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির সদস্য (বহিস্কৃত) সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, আমি কিং, আমি নবীগঞ্জ-বাহুবলের সেরা”। সাথে দুটি বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে নানা জন নানাভাবে মন্তব্য করেন। অনেকেই বলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া দেশের মানুষ অশিক্ষিত এই কথাটি বলা সমিচিত হয়নি। একইভাবে তিনি কিং ও সেরা, শেখ সুজাতের এমন বক্তব্যও গ্রহনযোগ্য নয়। এ ব্যাপারে শেখ সুজাত মিয়া বলেন, তিনি তার দলীয় নেতাকর্মীদের বুঝাতে চেয়েছেন। তিনি দলের জন্য কিং বা সেরা। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে বা ভুলবুঝলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ড. রেজা কিবরিয়া বলেছেন, তিনি বুঝিয়েছেন, দেশে শিক্ষার হার কম, অশিক্ষিত নয়। দায়িত্বশীল দু’ব্যক্তির এমন ধরনের বক্তব্যে নবীগঞ্জ-বাহুবল এলাকায় মুখরোচক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com