রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আজমিরীগঞ্জের হত্যা মামলার আসামী নরসিংদী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের হামিদুর রহমান হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আমজাদ মিয়া (২৪)। তিনি পশ্চিম শিবপাশা গ্রামের আরফীন মিয়ার ছেলে। গত শনিবার ২৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন সল্লাবাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
উল্লেখ্য যে, একটি জায়গা দখলকে কেন্দ্র করে আমজাদ মিয়ার পক্ষের লোকদের সাথে হামিদুর রহমানের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বছরের ২৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে হামিদুর রহমান তার বাড়ীর সামনে খালের পাড় জমিতে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চিৎকার শুনে তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য দৌড়ে এগিয়ে আসলে বিবাদীগণ তাকেও আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে বিবাদীগণ পালিয়ে যাওয়ার সময় এই বিষয়ে আর বাড়াবাড়ি করলে খুন করার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। অতঃপর আশপাশের লোকজনের সহায়তায় আহত স্বামী-স্ত্রীকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় হামিদুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ব্যাপারে ভিকটিমের ভাই বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে গামিদুর রহমান মারা যাওয়ার পর পরই আসামীরা পালিয়ে যায়। আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং উল্লেখিত ২নং আসামী আমজাদ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com