বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাই ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় জি কে গউছ ॥ বিএনপির পরিকল্পনা আছে, প্রতিশ্রুতি আছে এবং আমরা তা বাস্তবায়ন করব

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, তাদের সমস্যার কথা শুনেন, সমাধানের প্রতিশ্রুতি দেন। জি কে গউছ বলেন- বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, এটা আমার জন্মগত অধিকার। আমার এই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু আওয়ামীলীগ জোর করে মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছিল। কারও করুণায়, কারও দয়ায় আমরা ভোট সেন্টারে যেতে চাই না। কারণ ভোট সেন্টারে গিয়ে ভোট দেয়া এটা আমার সাংবিধানিক অধিকার।
নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসর“, সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম মালু, যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সদস্য সচিব আহমেদ আজম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com