শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট সাংবাদিক, সামাজিক সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর বন্ধু ও সহপাঠিরা এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হন।
গতকাল ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় খোয়াই থিয়েটার কার্যালয়ে ঘরোয়া এই অনুষ্ঠানে এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালসহ উপস্থিত ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন ও বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি।
খোয়াই থিয়েটার সভাপতি, পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় বিশেষ এই বৈঠকের সূচনা হয়। এরপর উপস্থিত বয়োজ্যেষ্ঠরা তাঁদের সকলের শৈশব- কৈশোর এবং তারুণ্যের স্মৃতিচারণ করেন এবং মনসুর উদ্দিন আহমেদ ইকবালের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মনোরম এই সন্ধ্যা সুধীজনদের স্মৃতিচারণে প্রাণবন্ত হয়ে উঠে। উপস্থিত অভ্যাগতগন এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজন এর জন্য সমবেত সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল হক, মাসুক আহমেদ, নাট্যকর্মী আব্দুল হামিদ, ওসমানগণি রুমি, চৌধুরী তাওহিদ বিন আজাদ, মীর ইয়াসিন মাহমুদ, অর্পণ আহমেদ, মোহাম্মদ আরিফ, চৌধুরী তাকদীর বিন রেদোয়ান, হাসান মাহমুদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com