সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম
মাধবপুর প্রতিনিধি ॥ স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হয়নি। আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন সাজ্জার গুদারা ঘাট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার রাজনগর, জালালাবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ (ছাপ্পান্ন) পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জাল, সর্বমোট ৭৬ (ছিয়াত্তর) পিস অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামের কলেজ পুড়ুয়া মেধাবী ছাত্র মঞ্জুর মিয়া হত্যা মামলার ৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বৃহস্পতিবার আসামিরা হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও শুভকাখিত সংগঠন প্রিয়জন গ্রুপ গত মঙ্গলবার (৬ জুলাই) বিকালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থী মো: মোবাশ্বির আলম এর চিকিৎসার জন্য ভরণপোষণ ও স্কুলে যাওয়া আসার জন্য একটি অটোরিক্সা প্রদান করা বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী/হাবিবুর রহমান নোমান বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও এক কিশোর যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে রয়েছে বৃষ্টির পানি। শহরের প্রায় সব অলিগলিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে পৌর এলাকার জনজীবন। গতকাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিশেষ করে শহরের ফৌজদারী কোর্টের আইনজীবী সহকারি সমিতি, মোক্তার লাইব্রেরী, পুরাতন পৌরসভা সড়ক, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রহমানের বিরুদ্ধে ভিজিডির কার্ডের চাউল নিতে সঞ্চয় এর অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীরা উপস্থিত হয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ভুক্তভোগী রহিমা খাতুন, শাকিরুন আক্তার, তাসলিমা বেগম, শেফালী বেগম, সালমা আক্তার, জুনিয়া খাতুন, সাহেদা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মানব পাচার মামলার আসামী মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের বাদল তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ বিদুৎ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাদল তালুকদার পুরাইকলা গ্রামের ইসাক মিয়ার ছেলে। মামলার বিবরণ ও পুলিশ সূত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলম বাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড এলাকায় উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা প্রবাসী কাজী সাইদুর রহমানের হামলা ও নির্যাতনের প্রতিবাদে দক্ষিণ বানিয়াচং ৫টি ইউনিয়নবাসী উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তর সাঙ্গর গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ৫টি ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় কাজী সাইদুর রহমানের বিস্তারিত
  মাধবপুর প্রতিনিধি ॥ জাতীয় সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কার এবং কাষ্টি নদীর ওপর একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল। গতকাল বুধবার সন্ধ্যায় সংসদে জন গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত উত্থাপিত বক্তব্যে তিনি বলেন, মাধবপুর ও নাসিরনগরের মধ্যকার এই আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফজল মিয়া (৪০) নামে এক যুবক ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে আহত সূত্রে জানা যায়। আহত ফজল মিয়া বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নয়া পাতারিয়া গ্রামের নুর মিয়ার ছেলে। আহত ফজল মিয়া জানায়, বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গত দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে হবিগঞ্জের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়া সুতাং, করাঙ্গি ও সোনাই নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতির প্রতিবাদে এবং বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলামের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার (০৮-০৭-২৬) বিকালে উপজেলার মিরপুর বিশ্বরোড পয়েন্টে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে রায়হান মিয়া (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদন্ডও করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রায়হান মিয়া উপজেলার মীরনগর গ্রামের কাউসার মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় টমটমের গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ৯ নম্বর পোকরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কবিরপুর গ্রামের নিজ বাড়ির টমটম গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের মৃত মস্তুর আলীর ছেলে। জানা যায়, প্রতিদিনের মতো বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com