মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানব পাচার মামলার আসামী মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের বাদল তালুকদারকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার ফাঁড়ির ইনচার্জ বিদুৎ বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাদল তালুকদার পুরাইকলা গ্রামের ইসাক মিয়ার ছেলে। মামলার বিবরণ ও পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত বাদল তালুকদার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের যুবকদের অবৈধ ভাবে লিবিয়া থেকে সমুদ্র পথে গ্রীসে পাঠাচ্ছেন। এদের মধ্যে অনেক যুবকদের সেখানে নিয়ে মাফিয়াদের দিয়ে বন্দি করে বাদল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। গত ১৫ জানুয়ারি বাদল ও তার সহযোগী মাফিয়া জিয়া উদ্দিনসহ দালাল চক্র বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা শহরের সিনেমা হল রোড এলাকায় বসবাসকারী জামাল আনছারী ছেলে খায়রুল হোসাইন আনসারীকে ১২ লাখ টাকা চুক্তিতে লিবিয়া নেন। চুক্তি অনুযায়ী লিবিয়া নেওয়ার পর সেখান থেকে অবৈধভাবে গেইমের মাধ্যমে গ্রীসে পাঠানো কথা থাকলেও বাদল খায়রুলকে মাফিয়া চক্রের কাছে বন্দি করে তাকে হাত-পা বেধে নির্যাতন করে তার পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন। ২০ লাখ টাকা নেওয়ার পর আবারও বাদল খায়রুলের পরিবার কাছে টাকা দাবি করেন। এক পর্যায়ে খায়রুলের পরিবার টাকা দিতে অস্বীকার করলে লিবিয়ার মাফিয়ারা খায়রুলসহ ২৮ জনকে পুলিশের কাছে তুলে দেন। প্রায় দুই মাস জেল কাটার পর খায়রুল ছাড়া পেয়ে দেশে ফিরে আসেন। দেশে আসার পর খায়রুলসহ তার পরিবারের সদস্যরা বাদলের কাছে টাকা ফেরত চাইলে বাদল টাকা ফেরত নানা টান বাহানা শুরু করেন এবং খায়রুলকে বেশি বারাবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তী অনেকটা নিরুপায় হয়ে দালাল বাদল তালুকদারসহ তার ৯ সহযোগীকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ আদালত হবিগঞ্জ এ গত ২৯ জুন খায়রুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর ভুক্ত করে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দালাল বাদলকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিদুৎ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। বুধবার দালাল বাদলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com