মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার রাজনগর, জালালাবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ (ছাপ্পান্ন) পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০ পিস কারেন্ট জাল, সর্বমোট ৭৬ (ছিয়াত্তর) পিস অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।